অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জুন:
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগ ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। এই স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে এলাকার প্রায় ১১০জনে স্বাস্থ্য পরীক্ষা করান।
আজকের এই দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনদফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাত, তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলার সভাপতি আর্য ঘোষ সহ আরো অনেকে। এরপর ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সত্যবান পল্লী এলাকায় গিয়ে, লোধা-শবর সম্প্রদায়ের মানুষের হাতে কিছু ত্রাণ তুলে দেন নেতা, মন্ত্রী ও বিধায়ক। এরপর এলাকার প্রায় দু’শো জন বাসিন্দাকে খিচুড়ি ও মাংস খাওয়ানো হয়। তাঁদের সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্য, বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাত সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতারা একসঙ্গে দুপুরের খাবার খান।

