জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ অক্টোবর: সাধারণ মানুষের মধ্যে করোনার পাশাপাশি ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে প্রচার অভিযানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শহরে ক্রমশ প্রকোপ বাড়ছে করোনা এবং ডেঙ্গুর। এজন্য জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে আজ শনিবার যৌথ উদ্যোগে শহরে ডেঙ্গু সচেতনতায় একটি পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কি কি করা উচিত এবং ডেঙ্গু হলে সেই রোগীর কি করণীয় সে বিষয়ে পদযাত্রা থেকে সাধারণ মানুষদের অবগত করানো হয়।


