তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ হেফাজতের নির্দেশ পুরুলিয়া জেলা আদালতের

সাথী দাস, পুরুলিয়া, ১৮ অক্টোবর: লজেন্স দেওয়ার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে স্কুলে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটে কোটশিলা থানার চিরুহাতু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। ধৃত শিক্ষকের নাম স্বপন দাস। তার বাড়ি ওই থানারই নারানপুর গ্রামে। কোটশিলা থানার পুলিশ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে। ধৃতকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তার পুলিশ হেফাজত হয়।

গ্রামবাসীদের অভিযোগ, ওই স্কুলে একমাত্র শিক্ষক ছিলেন তিনি। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের সাথে কুকীর্তির অভিযোগ উঠেছিল। তার পর থেকে ওই শিক্ষকের আচরণের উপর নজর রাখছিলেন তাঁরা।

নির্যাতিতার মায়ের অভিযোগ, সোমবার ক্লাস চলাকালীন আড়ালে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই শিক্ষক। তিনি ক্ষোভের সঙ্গে আরও বলেন, “সরকার বলছে মেয়েকে স্কুলে পাঠাতে। আর যার উপর ভরসা করে স্কুলে পাঠালাম তিনিই অমানুষের মতো আচরণ করলেন। পঞ্চাশ বছরের শিক্ষক এই ধরনের কাজ করলে কোন ভরসায় মেয়েকে স্কুলে পাঠাবো?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *