চাল চুরির অভিযোগে আটক প্রধান শিক্ষক, দাঁতনে বিক্ষোভ গ্রামবাসীদের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের একামলিপুর গ্রামে দৈবকি নন্দন পাল নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল। জানা যায়, বিদ্যালয়ে মিড ডে মিলের চাল স্কুলে না রেখে তার বাড়িতে নিয়ে চলে যান প্রধান শিক্ষক, এই খবর জানতে পেরে এদিন ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা ওই প্রধান শিক্ষকের বাড়ির কাছে গিয়ে চাল চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। পরে পঞ্চায়েত সদস্য উপস্থিত হলেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার পুলিশ এবং দৈবকি নন্দন পাল নামে ওই প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় তারা। চাপের মুখে তিনি বলেন, এই চাল বাড়িতে মজুদ করা তার ভুল হয়েছে। জয়েন্ট বিডিও জানান, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় শোরগোল পড়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *