পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: ফের পথ দু্র্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মা-কেশপুর রাজ্য সড়কের মাইতিরগোলা এলাকায় মারুতির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় মারুতি ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতির চালক সহ দু’জনের। জখম আরো ৩ জন।

এই দুটি গাড়ির সংঘর্ষের মাঝে পড়ে যায় দুটি বাইকও। ঘটনার পর রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রনের দাবিতে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনার জেরে বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

