যিনি নিজেকেই রক্ষা করতে পারে না তিনি আবার কীভাবে অন্যকে রক্ষা করবেন? বললেন সূর্যকান্ত মিশ্র

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ এপ্রিল: যিনি নিজেকেই রক্ষা করতে পারে না তিনি আবার কিভাবে অন্যকে রক্ষা করবেন? আজ ইটাহার বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই প্রার্থী ডঃ শ্রীকুমার মুখার্জির সমর্থনে এক কর্মিসভায় ভাষন দিতে গিয়ে এমনই অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূর্যবাবু বলেন, নন্দীগ্রামের নির্বাচনের দিন বুথে গিয়ে বলছেন এখানে এজেন্ট নেই, নির্বিচারে ছাপ্পা ভোট হচ্ছে। যে রাজ্যপালের সঙ্গে তার মুখ দেখাদেখি নেই সেই রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের কাছে প্রাণ বাঁচানোর জন্য টেলিফোনে আর্জি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী আদালতে যাবারও হুমকি দিচ্ছেন। তিনি দুই ঘন্টাধ ধরে বুথে বসে থাকলেন। মুখ্যমন্ত্রীকে পাহারা দেবার জন্য বুথের চারিদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল। দুই ঘন্টা পর কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী যত বাহিনী আছে মুখমন্ত্রীকে বুথ থেকে উদ্ধার করলেন। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে সিপিএমের রাজ্য সম্পাদকের বার্তা, আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। বিজেপির বিরুদ্ধে একমাত্র বামপন্থীরা লড়াই দিতে পারে। যে সমস্ত বুথে ভিড় হচ্ছিল সেখানে কোনও মুখ্যমন্ত্রী নয় এমএলএ নয়, বাংলা মেয়ে মিনাক্ষী মুখার্জি ভিড় হটাতে নিজে উদ্যোগ নিয়েছেন।১৪৪ ধারা জারি থাকা সত্বেও পুলিশ কোনও উদ্যোগ না নেওয়ায় ভিড় দেখে নিন্দীগ্রামের জোট প্রার্থী মিনাক্ষী সেখানকার জনতাকে সরিয়ে দিয়েছিল। পুলিশ এবং পিসাইডিং অফিসার উদ্যোগ না নেওয়ায় নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *