রসুলপুরের দুর্গত এলাকাগুলি পরিদর্শন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট জীববিজ্ঞানী ডঃ পূণ্যশ্লোক ভাদুড়ি

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার স্বর্ণজ্যোতি ফেলোশিপপ্রাপ্ত অধ্যাপক তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট জীববিজ্ঞানী ডঃ পূণ্যশ্লোক ভাদুড়ি আজ সকাল সাড়ে ন’টায় কাঁথি-১ জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির সম্পাদক প্রীতিরঞ্জন মাইতিকে সঙ্গে নিয়ে রসুলপুরের দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেন। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের পক্ষে এগরা সারদা শশীভূষণ কলেজের অধ্যাপক ডঃ সুদীপ্ত কুমার ঘোড়াই ও ইন্দা কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ সচ্চিদানন্দ ভট্টাচার্যও উনার সঙ্গে ছিলেন।

শৌলায় দঃ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস প্রাকৃতিক দুর্যোগের স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন দিক আলোচনা করেন। তিনি বলেন, কংক্রিটই কেবলমাত্র এর সমাধান নয়, ম্যানগ্রোভসহ প্রাকৃতিক উপাদানের যথার্থ সংরক্ষণের মাধ্যমেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা সম্ভব।
এলাকা পরিদর্শনের পর স্থায়ী সমাধানের লক্ষ্যে যথার্থ কর্তৃপক্ষের কাছে ডঃ ভাদুড়ি তাঁর পরিকল্পনা পেশ করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *