পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: রাজ্য তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি, আবাস যোজনার টাকা স্থগিত রাখা, কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি আর্থিক বঞ্চনা সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার সাংবাদিক বৈঠক করলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর।
প্রদীপ কর সহ অন্যান্যরা জানান যে, বেশ কয়েক বার কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলায় ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় দূর্নীতি হয়েছে বলে বিভিন্ন দল পাঠিয়েছিল, অথচ কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র বাংলাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার উঠেপড়ে লেগেছে। রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠতে পারছে না, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছে। আগামী লোকসভা নির্বাচনে এর ফল পাবে বিজেপি।

এদিনের সাংবাদিক বৈঠকে প্রদীপ কর ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিশু- নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি পঞ্চানন দোলই, ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রকাশ মিশ্র, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সেক হুমায়ুন কবির, ডেবরা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা, সমস্ত অঞ্চলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।

