ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুরক্ষা নিয়ে পুরুলিয়ায় এইচডিএফসি’র সচেতনতামূলক সম্মেলন

সাথী দাস, পুরুলিয়া, ৬ ডিসেম্বর: ব্যাঙ্কে গচ্ছিত টাকার সুরক্ষা নিয়ে গ্রাহকদের অল্প বিস্তর সন্দেহ থেকেই যায়। সাইবার ক্রাইম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে গ্রাহকদের। একই সঙ্গে ডিজিটাল ব্যাঙ্কিং নিয়েও নানা প্রশ্ন দেখা গিয়েছে। এই ধরণের একগুচ্ছ বিষয় নিয়ে গ্রাহক সচেতনতা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায়। পুরুলিয়ার একটি হোটেলে এইচ ডি এফ সি ব্যাংকের পুরুলিয়া শাখার উদ্যোগে ওই সম্মেলনে বিশিষ্ট উদ্যোগপতি, ব্যবসায়ীরা অংশ নেন। সম্মেলনে ঋণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজক ব্যাংকের পুরুলিয়া শাখা প্রবন্ধক বিপ্লব কুমার মণ্ডল এবং ক্লাস্টারের প্রধান তথা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নীলকান্ত চৌধুরী বিষয়ের উপর বক্তব্য রাখেন। সম্মেলন শুরুর দিকে সম্মানিত করা হয় পুরুলিয়া শক্তি – সংঘের সভাপতি গোবিন্দ কুন্ডু , পুরুলিয়া চেম্বার ওফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোবিন্দ মুখার্জি, পুরুলিয়া ক্লাবের সভাপতি হীরক সাউ, বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিয়শন, ফেডারেশন ওফ্ মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ, রোটারি ক্লাবের সভাপতি দীনেশ মাল, মারওয়াড়ি পঞ্চায়েত ও পুরুলিয়া উদ্যোগ বিকাশ মঞ্চ -র সভাপতি মধুসূদন লাটা, ক্লোথ ডিলের অ্যাসোসিয়েশন ওফ পুরুলিয়ার সভাপতি ওমপ্রকাশ সোমানি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত ঘোষ প্রমুখ ব্যক্তিত্বকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *