ভাগাড়ের বর্জ্য থেকে ক্ষতিকারক প্লাস্টিক পৃথক করার যন্ত্র প্রদর্শিত হলো নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির ‘টেকনো-ম্যানেজমেন্ট’ ফেস্টে

আমাদের ভারত, ৫ মে: ভাগাড়ের বর্জ্য থেকে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক বর্জ্য প্লাস্টিক জাতীয় বর্জ্যকে পৃথক করার যন্ত্র আবিষ্কার করে তা প্রদর্শিত হলো নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির ‘টেকনো-ম্যানেজমেন্ট’ ফেস্টে। প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ পরিবেশবিদদের কাছে বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে পরিবেশকে রক্ষা করতে এগিয়ে এলো ইঞ্জিনিয়ারিংয়ের এক দল ছাত্র ছাত্রী। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির কিছু ছাত্র ছাত্রী এই সমস্যার সমাধান করতে তৈরী করে ফেলেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন এক বিশেষ মেশিন যার নাম টার্ব সেপারেটর মেশিন। যা ভাগাড়ের বর্জ্য থেকে প্লাস্টিক জাতীয় পরিবেশের জন্য ক্ষতিকারক বর্জ্যগুলিকে আলাদা করতে ও সেগুলি নষ্ট করে পরিবেশকে ভালো রাখতে কাজ করবে।

জেআইএস গ্রুপের অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত দু’দিন ব্যাপী ‘কৃতাঞ্জ’ নামক এই অনুষ্ঠানে এই যন্ত্রটি প্রথম বার প্রদর্শিত করা হয়। জেআইএস গ্রুপের অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি বৃহস্পতি ও শুক্রবার (৫ ও ৬ মে) মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় টেকনো-ম্যানেজমেন্ট ইভেন্ট ‘কৃতাঞ্জ’-এর আয়োজন করছিল কলেজ ক্যাম্পাসেই।

এবছরের উদ্বোধনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভাগাড়ের বর্জ্য ব্যবস্থাপনার ওপর এক অভিনব ধারণা তৈরী করা। তাই সেটি সরাসরি বা লাইভ প্রদর্শন করা হয়েছিল আগরপাড়া স্টেশন রোডের কাছের ভাগাড় থেকে। এই বিশেষ প্রযুক্তির যার নাম টার্বো সেপারেটার মেশিন। এর লক্ষ্য বর্জ্য পদার্থ আলাদা করা এবং সেগুলির পরিমাণ যথাসম্ভব হ্রাস করা। এতে তিনটে চেম্বার রয়েছে তাতে একটি বিশেষ চেম্বার প্লাস্টিকের। যা এখন সমাজের বিশেষে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে আলাদা করে চিহ্নিত করা। এই বিশেষ মেশিন তৈরি করতে ১৫০০০ টাকা ব্যায় করা হয় এবং ৮ জন ছাত্র ছাত্রী এই মেশিনটি বানিয়েছে। ১০ কেজি জঞ্জাল এই মেশিনের মাধ্যমে আলাদা করা যায়। ইতিমধ্যেই স্থানীয় পৌরভাগুলির সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারাও আগ্রহী এই বিষয় নিয়ে। এই বিষয়ে বিশদে জানিয়েছেন ডক্টর বসরীদীপ মজুমদার, ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং, হেড অফ দা ডিপার্টমেন্ট।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এমএসএমই বিভাগের যুগ্ম-পরিচালক দেবব্রত মিত্র, এমসিআইআই-এর কর্মকর্তারা, এমবিএ চায়ওয়ালার প্রতিষ্ঠাতা প্রফুল্ল বিল্লোর, বিখ্যাত কোডার রাজ বিক্রমাদিত্য ওরফে স্ট্রাইভার,’হোয়্যার ইস দ্য ফুড’-এর সিইও সায়ন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *