তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আবারও উত্তপ্ত আরামবাগের হরিণখোলা, ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট

গোপাল রায়, আরামবা, ৮ আগস্ট: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। গত কয়েক’দিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত রয়েছে আরামবাগ। এমনকি এই গোষ্ঠীদ্বন্দ্বে কয়েক দিন আগেই খুন হয় এক তৃণমূলের কর্মী।

এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে হরিণখোলা পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা লাল্টু খাঁ ও জেলা সভাধিপতি মেহবুব রহমানের ভাই পারভেজ রহমানের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল যা প্রকাশ্যে চলে আসে। লাল্টু খাঁয়ের অভিযোগ, পারভেজ তাঁর লোকজন নিয়ে ভোলতাজ পুর এলাকায় এসে তাঁর অনুগামীদের উপর আক্রমণ চালায়। চলে মুড়ি মুড়কির মতো বোমাবাজি এমনকি কয়েক রাউন্ড গুলি চালায় পারভেজের লোকজন। গুলিতে মৃত্যু হয় ইসরাইল খান তরফে চন্দন নামে এক ব্যক্তির। আর সেই খুনের ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ হরিণখোলা ঘোলতাজপুর উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙ্গচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি, মোটরসাইকেল। ফেলে দেওয়া হয় গ্যাস সিলিন্ডার, এমনকি টাকা, সোনা, গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের নেতা লালটু খাঁ খায়ের লোকজনের বিরুদ্ধে।

গতকাল রাতেও তৃণমূলের এক গোষ্ঠী ওই এলাকায় ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাঙ্গচুর করা হয় পাঁচটি বাড়ি, মোটরবাইক তারই পাশাপাশি আলুর বন্ড, টাকা, গ্যাস সিলিন্ডার, সোনার গয়না লুটপাট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ।এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। থমথমে চেহারা হরিণখোলা, ঘোলতাজ পুর এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *