ফেনসিডিল সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার হরিহরপাড়ায়

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ জানুয়ারি: ফেনসিডিল সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী, তাজপুর ফাঁড়ির ইনচার্জ সহ তার টিম হানা দেয় হরিহরপাড়ার জগন্নাথপুর মোড়ে। এদিন সকালে লালনগরের দিক থেকে একটি মোটর সাইকেলে করে জগন্নাথপুরের দিকে যাচ্ছিল ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য। পুলিশের সন্দেহ হলে, মোটর সাইকেল আটকিয়ে তল্লাশি চালিয়ে ৩৩টি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। ধৃত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেলটিও।

পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম সিরাজুল মোল্লা। বাড়ি হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের রামকৃষ্ণপুর এলাকায়। আজ ধৃতদের জেলা আদালতে তোলা হলে বিচারপতির কাছে ৫ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল মোল্লা হরিহরপাড়া ব্লকের বিহারিয়া অঞ্চলের রানিং তৃণমূল পঞ্চায়েত সদস্য। হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *