আরামবাগে হনুমানের তাণ্ডব

গোপাল রায়, আরামবাগ, ১৬ অক্টোবর: হনুমানের তান্ডবে আতঙ্কিত সরকারি কর্মী থেকে এলাকার সাধারণ মানুষ। বুধবার রাত থেকে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের আশেপাশে একটি হনুমান উৎপাত শুরু করে।তার তান্ডবে পথ চলতি মানুষ সমস্যায় পড়ে, এমনকি বেশ কিছু মানুষ হনুমানের তাড়া খেয়ে রাস্তার উপর পড়ে যায়।এরপরই বন দপ্তর থেকে হনুমানটিকে ধরার জন্য অনেক চেষ্টা করা হয়। খাঁচা আনা হয়। কিন্তু বনদফতরের কর্মীরা হনুমানটিকে ধরতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *