সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ এপ্রিল: শান্তিপূর্ণ পরিবেশে বাঁকুড়ায় সাড়ম্বরে পালিত হলো হনুমান জয়ন্তী।শহরের দোলতলা, সতীঘাট, কেশিয়াকোল সহ সমস্ত হনুমান মন্দিরে বিশেষ পূজা পাঠ, হোম অখন্ড হনুমান চলিশা পাঠের আয়োজন করা হয়।
সতীঘাটস্থিত শহরের প্রাচীন হনুমান মন্দিরে বুধবার থেকেই শুরু হয়েছে উৎসব। গতকাল সন্ধ্যায় স্টেশন মোড় থেকে এক বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে। কেশিয়াকোল হনুমান মন্দিরে বহু ভক্তের সমাগমে উৎসবের পরিবেশ। এলাকার অধিবাসীরা সপরিবারে অংশ নিয়েছেন মন্দিরের পূজাপাঠে। দুপুরে আয়োজন করা হয়েছে পঙতি ভোজনের। রাসতলা মোড়ে নবনির্মিত হনুমান মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বিরাট পূজা পাঠের আয়োজন করা হয়। সকালে মঙ্গলঘট নিয়ে শোভাযাত্রা বের হয়।

