সাথী দাস, পুরুলিয়া, ২৬ এপ্রিল: রঘুনাথপুরে বেসরকারি বিমা সংস্থার অফিস থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম সুব্রত মন্ডল। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা এলাকায়। কর্মসূত্রে তিনি রঘুনাথপুর শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

আজ বেলার দিকে খবর পেয়ে বাস স্ট্যান্ডের কাছে ওই বেসরকারি বিমা অফিসে যায় রঘুনাথপুর থানার পুলিশ। বন্ধ ঘরের দরজা ভেঙ্গে ওই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মানসিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই কর্মী বলে পুলিশের প্রাথমিক অনুমান।

