কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: কলেজের পড়ুয়ারা যাদের বয়স ১৮-র বেশি তারা নিজেরাই তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। স্পেশাল সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোলের অন্যতম কর্মসূচি হিসেবে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত হল ইলেক্টোরাল লিটারেসি ক্লাব। এই ক্লাবে কলেজের ছাত্র-ছাত্রীরা যাদের বয়স ১৮ পেরিয়েছে তারা www.nvsp.in এ লগ ইন করে নিজেরাই যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারেন সেই বিষয়ে, বুধবার ৩ নভেম্বর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে।
এই কর্মশালাতে বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিজেরাই অনলাইনে আবেদন করে ডাউনলোড করলেন ডিজিট্যাল ভোটার কার্ড।

আজকের এই প্রশিক্ষণ শিবিরে শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও অমিত ঘোষ, কলেজের অধ্যক্ষ সহ অন্যন্যরা। মহকুমা শাসক সুমন বিশ্বাস এই বিষয়টির গুরুত্ব ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে বলেন।

