গ্যালাক্সি ফিটনেস নামে জিমের উদ্বোধন হল মেদনীপুর শহরে

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ আগস্ট: গ্যালাক্সি ফিটনেস নামে একটি জিমের উদ্বোধন হলো মেদনীপুর শহরে ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগরেl আনুষ্ঠানিকভাবে জিমের উদ্বোধন করেন দুই কাউন্সিলর সৌরভ বসু ও ইন্দ্রজিৎ পানিগ্রাহীl উপস্থিত ছিলেন আইনজীবী তীর্থঙ্কর ভকত, সমাজসেবী শংকর গুছাইত, জিমের কর্ণধার অসিত মন্ডলl

সকালে বেশ কয়েকজন স্বনামধন্য  জিমনাসিয়ামকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়l এই  স্বনামধন্য জিমনাসিয়ানরা হলেন সানিয়া মিত্র, সুন্নি রায়, ভরত শ্রীসন্থ ও সমীরণ নন্দী প্রমূখl স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়l

জিমের কর্ণধার অসিতবাবু জানিয়েছেন “এলাকার বাসিন্দাদের সুবিধার কথা ভেবে অত্যাধুনিক জিম উদ্বোধন করা হয়েছেl  সর্বস্তরের মানুষ যাতে জিমের সুবিধা পান তার জন্য নানান রকমের সুযোগ-সুবিধা রয়েছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *