গুসকরা পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২ মার্চ: গুসকরা পুরসভায় মোট ওয়ার্ড রয়েছে ১৬ টি। আর সবকটি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী।

১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী চুমকি মন্ডল ৬৫৬ ভোটে জয়ী হয়েছেন। ২ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাবুলাল হেমরম ১০১১ ভোটে জয়ী হন। ৩ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিপ্রা চৌধুরী ৯১১ ভোটে জয়ী। ৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী যমুনা শিকারী জয়ী হন ১৬২৬ ভোটে। ৫ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী টিপু মালিক ১০৮৮ ভোটে জয়ী হন।

৬ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিতাভ মজুমদার ৫৭৫ ভোটে জয়ী। ৭ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুব্রত শ্যাম ৭৮৪ ভোটে জয়ী। ৮ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুন্দর গোপাল মাজি ১২৪৯ ভোটে জয়ী হন।
৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেলী বেগম ১০৫৫ ভোটে জয়ী। ১০ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কুশল মুখোপাধ্যায় ১১০৬ ভোটে জয়ী হন।

১১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পাপিয়া মাঝি ৭০৭ ভোটে জয়ী। ১২ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমন্ত ঘোষ ২০১৭ ভোটে জয়ী। ১৩ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রেখা দলুই ৭৩৪ ভোটে জয়ী। ১৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সাধনা কোনার ৯৩৮ ভোটে জয়ী। ১৫ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মাধব সাহা ৯০৫ ভোটে জয়ী। ১৬ নং ওয়ার্ডে  তৃণমূল প্রার্থী চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় ১১৬৫ ভোটে জয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *