আমাদের ভারত, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের অঞ্চলগুলিতে গাপ্পি মাছের চারা বিলি করা হলl বর্ষাকাল বা তারপর মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে মূলত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গাপ্পি মাছl জলে থাকা মশার ডিম বা লার্ভাগুলি এই গাপ্পি মাছের দল খেয়ে ধ্বংস করে দেয়l

বর্ষার পর নারায়ণগড় ব্লক এলাকায় প্রতিবছর ডেঙ্গুর প্রকোপ দেখা যায়l এজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের ষোলটি পঞ্চায়েত এলাকায় মোট ২৫ প্যাকেট মাছের চারা বিলি করা হয়েছে বলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেনl

