করোনা সংকটেও জিএসটি থেকে রেকর্ড আয় কেন্দ্রীয় সরকারের

আমাদের ভারত, ১মে:করোনা অতিমারিতেও জিএসটি বাবদ রেকর্ড আয় করল কেন্দ্র সরকার। এপ্রিল মাসে জিএসটি বাবদরষ কত আয় হয়েছে সেই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক শনিবার প্রকাশ করেছে। ২০১৭ সালে জিএসটি চালু হবার পর এখনো পর্যন্ত ২০২১-এর এপ্রিলে আয় সর্বোচ্চ।

তথ্য বলছে গত মাসে ১ লক্ষ ৪১ হাজার ৩৮৪ কোটি টাকা রাজকোষের ঢুকেছে। এর মধ্যে কেন্দ্র সরকারের ভাগে জমা পড়েছে ২৭ হাজার ৮৩৭ কোটি টাকা। রাজ্যগুলি থেকে জামা পরেছে ৩৫ হাজার ৬৬১ কোটি টাকা। অর্থমন্ত্রক জানিয়েছে ২০১৭ সালে জিএসটি চালু হবার পর এখনো পর্যন্ত ২০২১-এর এপ্রিলে আয় সর্বোচ্চ।

কেন্দ্র এবং রাজ্যের ভাগ বাদ দিলে এপ্রিল মাসে আমদানিকৃত পণ্যের ওপর জিএসটি বাবদ মোট ৬৮ হাজার ৪৮১ কোটি টাকা সরকার পেয়েছে। এর মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য আমদানি থেকেই ২৯ হাজার ৫৯৯ কোটি টাকা এসেছে। তার উপর সেস থেকেও আয় হয়েছে ৯ হাজার ৪৪৫ কোটি টাকা।মার্চ মাসের থেকে যা ১৪ শতাংশ বেশি।

মার্চ থেকে এপ্রিলে ঘরোয়া লেনদেন প্রায় ২১ শতাংশ বেশি থাকার কারণেই এই আয় বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। গত সাত মাসে জিএসটি বাবদ কেন্দ্রের আয় ১ লক্ষ কোটি টাকার ওপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *