আরামবাগে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই মুদিখানার দোকান

আমাদের ভারত, আরামবাগ, ৩ সেপ্টেম্বর: ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই মুদিখানার দোকান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের বসন্তপুরের আমতলা মোড় সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায় দোকানের মালিক। তারপর রাত দুটো নাগাদ তার কাছে ফোন আসে যে তার দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি দোকানের মালিক ঘটনাস্থলে গিয়ে হতবাক হয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলকে। এরপর দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ।

জানা যায়, দোকানের মালিক গতকালই প্রায় তিন লক্ষ টাকা জিনিসপত্র তুলেছিলেন। দোকান মালিকের পক্ষ থেকে জানা গেছে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কি করে অগ্নি সংযোগের ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না। দমকল বিভাগ ও আরামবাগ থানার পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *