আমাদের ভারত, ১ জুলাই: রথযাত্রায় শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি টুইটারে লেখেন, “জয় জগন্নাথ। রথযাত্রার শুভ উপলক্ষ্যে শুভেচ্ছা, প্রভুর শক্তিশালী পদক্ষেপ, সমস্ত জাতি এবং ধর্মকে আলিঙ্গন করে। তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন।”
প্রসঙ্গত, আজ শুক্রবার রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। রথযাত্রা উৎসব জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়। উৎসবের আমেজে এদিন মাতোয়ারা বাঙালি। রথযাত্রা মানেই রথের মেলা। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রথের উৎসব বলতে মায়াপুরে ইসকনের রথ, শ্রীরামপুরে মাহেশের রথ, আদ্যাপীঠের রথ, বেলঘরিয়া রথতলায় রথ, রাজবলহাটের রথ এসব বিখ্যাত রথ তো আছেই। আছে বিভিন্ন অঞ্চল ও পরিবারের ঐতিহ্যমন্ডিত রথ।

