মোদী থেকে মদন, নেতাদের ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা সামাজিক মাধ্যমে

আমাদের ভারত, ২৭ অক্টোবর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বিভিন্ন দলের কিছু নেতা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এঁদের অধিকাংশই রঙিন বার্তায় যুক্ত করেছেন নিজের ছবি।

নরেন্দ্র মোদী টুইটারে হিন্দিতে লিখেছেন, “ভাই ও বোনের অপরিসীম স্নেহ এবং অটল বিশ্বাসের প্রতীক – ভাই দুজ এর শুভেচ্ছা আপনাদের সবাইকে।”

বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ইংরেজিতে লিখেছেন, “ভাই ফোটা বা ভাই দুজ উপলক্ষে শুভেচ্ছা। সব ভাইবোনের মধ্যে সম্পর্ক দৃঢ় ও সুখী হোক।”

বিজেপি’র জাতীয় মুখপাত্র এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য ভারতী ঘোষ টুইটারে লিখেছেন, “ভাইফোঁটার শুভ দিনে প্রত্যেক ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র টুইটারে লিখেছেন,
“বাঙালির ঘরে যত ভাই বোন- এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।” সকলকে জানাই ভ্রাতৃদ্বিতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”

তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টুইটারে লিখেছেন, “শুভ ভ্রাতৃদ্বিতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।”

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি’র রাঢ় বঙ্গ জোনের আহ্বায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই টুইটারে লিখেছেন, “শুভ ভাইফোঁটার দিনে দুর্গাপুর পূর্ব বিধানসভার ১ নং মন্ডলের সম্পাদিকা মিতালী বোন আমাকে ও আমার সবসময়ের দেহরক্ষী ভাইদের ভাইফোঁটা দিলেন।”

গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর লিখেছেন, “ভাই বোনের এই অটুট সম্পর্ক থাকুক চিরতরে, সকলকে ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *