গুপ্তধনের লোভে প্রতারণার শিকার ওন্দার রাজমিস্ত্রি, খোয়ালেন তিন লক্ষ টাকা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ নভেম্বর: গুপ্তধনের লোভে পড়ে সর্বস্বান্ত এক রাজমিস্ত্রি। “জিন”(অশরীরী আত্মা)-র নাম করে গুপ্তধনের লোভ দেখায় প্রতারক। আর সেই কথা বিশ্বাস করে ওন্দা থানার শ্যামনগর গ্ৰামের আলিমুদ্দিন মন্ডল দফায় দফায় দু’ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা জিন- এর নির্দেশিত অনলাইনে ও ওয়ালেট-এর মাধ্যমে পাঠান। পরে তিনি প্রতারিত হয়েছেন মনে করে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণে জানাগেছে, শ্যামনগর গ্ৰামের আলিমুদ্দিন মন্ডল গত ২২ অক্টোবর রাতে একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে “জিন” পরিচয় দিয়ে বলা হয় সাত ঘড়া গুপ্তধন তোমার বাড়িতে পৌছে দেবার নির্দেশ এসেছে।তা পৌছে দেওয়ার জন্য তারা রওনা দিয়েছেন কিন্তু তার বাড়িতে বাস্তু দোষ রয়েছে। এই দোষ কাটাতে কিছু করণীয় আছে, আর তার জন্য খরচ আছে। এছাড়াও তাকে কিছু ধর্মীয় আচার পালনের নির্দেশ দেওয়া হয়।একথা জানানোয় দফায় দফায় দু’লক্ষ ছিয়াত্তর হাজার টাকা নির্দেশিত ওয়ালেট ও অনলাইনে জমা দিই বলে জানায় পেশায় রাজমিস্ত্রি আলিমুদ্দিন। এর আগে তার বিশ্বাস অর্জনের জন্য তার জীবনের কিছু ঘটনা উল্লেখ করে। ফলে সেই বিশ্বাস থেকে টাকা পাঠায়। এরপরেই সে বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। তারপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়।

এই অভিযোগ পেয়ে পুলিশও তাজ্জব। “জিন”এর নামে কি ভাবে মামলা দায়ের হবে।অভিনব কায়দায় এই প্রতারণার বিষয়ে পুলিশের অভিমত, ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে এই প্রতারণা। অবশেষে ৪২০ ধারায় অভিযোগ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *