নাতিকে ছাড়াতে বাংলাদেশ থেকে ভারতে এলেন দাদু

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ আগস্ট: মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বিএসএফের হাতে গ্রেফতার নাতিকে ছাড়াতে বাংলাদেশ থেকে ভারতে এলো দাদু।

সূত্রের খবর, বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা এক যুবক জুলাই মাসের ৪ তারিখ বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বরণবেরিয়া সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে। পরে বিএসএফ ধানতলা থানার হাতে ওই বাংলাদেশিকে তুলে দিলে, ৫ তারিখ ওই বাংলাদেশি যুবককে রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে সংশোধনাগারে রয়েছে ওই বাংলাদেশি যুবক। আর ভারতের জেলে বন্দি আছে নাতি এই খবর পাওয়ার পরই বাংলাদেশ থেকে সোমবার ভারতে আসে দাদু। মঙ্গলবার রানাঘাট আদালতে এসে নাতিকে ছড়ানোর জন্য আইনজীবীও ঠিক করেন তিনি। এখন নাতি কবে ফেরে সেই অপেক্ষায় ৭১ বছর বয়সী ওই বৃদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *