আমাদের ভারত, ১৫ জুন: হঠাৎই দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার শুভেন্দু অধিকারী প্রতিনিধি দল নিয়ে রাজভবনে দেখা করেন তার সঙ্গে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানান। এরপর মঙ্গলবার বিকেলেই বিমানে রাজধানীর গেলেন রাজ্যপাল। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফেরার কথা তার। তবে তার এই চারদিনের সফরে বিস্তারিত সূচি এখনো রাজভবন থেকে জানানো হয়নি। রাজ্যপালের এই দিল্লি সফর এই পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজ্যপালের দিল্লি সফর প্রথম নয়। ভোটের কয়েক মাস আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই সময়ও বাংলায় ৩৫৬ ধারা প্রয়োগ তথা রাষ্ট্রপতি শাসন জারির গুঞ্জন শোনা গিয়েছিল। তবে বাংলায় ভোট পরবর্তী হিসার পরিস্থিতির নজিরবিহীন বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। তার কথায় বাংলায় দিন নির্মম হিংসা চলছে যা পৃথিবীর কোনও প্রান্তে হয়নি। ধনখড় বলেছেন, “যেদিন মুখ্যমন্ত্রী শপথ নিলেন আমি তাকে বললাম বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিন। কিন্তু তিনি তা দিলেন না।”
বিজেপির ৫১ জন বিধায়ক গতকাল গিয়ে রাজ্যপালের কাছে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন। বিজেপি তরফে বলা হয়েছে তপশিলি জাতি ও উপজাতির মানুষের উপর নির্মম অত্যাচার চলছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া। শিশুকন্যাদের ওপর পাশবিক আক্রমণ চলছে।
বিজেপির এই অভিযোগের পরেই রাজ্যপালের দিল্লি সফর। ফলে তিনি কোথায় কোথায় যাবেন কার কার সঙ্গে দেখা করবেন তার দিকে নজর রাজনৈতিক মহলের

