আমাদের ভারত, ১৫ জানুয়ারি: শনিবার সেনা দিবসে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
ধনকর টুইটারে লিখেছেন, ভারতীয় সেনাবাহিনী মা ভারতীর গর্ব ও গৌরব। সেনা দিবসে সকল সৈনিক, পরিবার এবং প্রবীণদের অদম্য সাহস ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাই। এটি এমন একটি প্রতিষ্ঠান যা আমাদের সর্বদা গর্বিত করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র, পূর্বাঞ্চলীয় সেনাবাহিনী প্রমুখকে এই টুইটে যুক্ত করেছেন ধনকর।


