আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারি: এক সময় জলপাইগুড়ি শহরের ক্লাব রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত ছিলেন বর্তমানের রাজ্যপাল ডাঃ সি ভি আনন্দ বোস। সেই সময়ের ব্যাঙ্কের পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করতে জলপাইগুড়ি শহরে এলেন রাজ্যপাল। বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন মসজিদ লেনে হাজির হন রাজ্যপাল। জেট ক্যাটাগরির নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা ও রাস্তাঘাট। বিশাল সিআরপিএফ বাহিনী ছিলেন নিরাপত্তার দায়িত্বে।
শহরের ক্লাব রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সত্তরের দশকে কয়েক মাস চাকরি করেছিলেন এখনকার রাজ্যপাল। সেই স্মৃতি মনে রেখে এ দিন সহকর্মী অশোক কুমার রায়চৌধুরীর বাড়িতে এসে দেখা করলেন। পুরনো সহকর্মীকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরলেন। জেলা পুলিশের নিরাপত্তা ছিলে চোখে পড়ার মত।
অন্যদিকে এদিন রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা।

