কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে রায়গঞ্জ জেলা আদালতে দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন সরকারি কর্মীদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি: সম্প্রতি রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন সরকারি কর্মীরা। যার প্রভাব পড়েছে রায়গঞ্জ জেলা আদালতেও। সোমবার থেকে রায়গঞ্জ জেলা আদালতে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ব্যানারে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। মঙ্গলবারও একই ছবি লক্ষ্য করা যায়।

সংগঠনের উত্তর দিনাজপুর জেলা ইউনিটের সহ সম্পাদক সামসুল আলম বলেন, সরকার তাচ্ছিল্যতার সাথে মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে। অন্যান্য রাজ্য থেকে যা অনেকটাই নীচে। দীর্ঘদিন থেকে রাজ্যের প্রতিটি দফতরের সরকারি কর্মীরা ন্যায্য ডিএ’র দাবিতে আন্দোলন করছেন তবুও এই সরকারের হেলদোল নেই। সেই কারণেই কর্মবিরতির পথে নেমেছেন তারা। জরুরি পরিষেবা ছাড়া সব ক্ষেত্রেই বন্ধ রয়েছে কাজ। তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *