হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে শিশু দিবস পালন করল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ নভেম্বর: হাসপাতালে ভর্তি শিশুদের হাতে খেলনা তুলে দিয়ে শিশু দিবস পালন করল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার হাসপাতালের সুপার ডাক্তার বিদ্যুৎ পাতর সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের হাতে খেলনা তুলে দেন। পাশাপাশি শিশু দিবস উপলক্ষে গোপীবল্লভপুরে সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু ওয়ার্ডকে সাজানো হয় বেলুন ও ফুল দিয়ে।

এবিষয়ে হাসপাতাল সুপার বিদ্যুৎ পাতর বলেন, আজ ১৪ ই নভেম্বর শিশু দিবস। এই দিনটিতে হয়তো বেশকিছু শিশু, চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু তাদেরও খেলাধুলা করার ইচ্ছা থাকে। তাই হাসপাতালে ভর্তি শিশুদের কথা ভেবে এই প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *