মহুলির পথ দুর্ঘটনার সঠিক তদন্তের দাবিতে গোপীবল্লভপুর- নয়াগ্ৰাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩০ অক্টোবর: শনিবার সন্ধ্যায় মহুলিতে হওয়া পথ দুর্ঘটনার সঠিক তদন্তের দাবিতে রবিবার সকাল থেকে গোপীবল্লভপুর- নয়াগ্ৰাম ৯ নম্বর রাজ্য সড়কের মহুলি চকে অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ। অবরোধকারীদের দাবি, দ্রুত গাড়িটির সন্ধান করে উপযুক্ত শাস্তি দিতে হবে। দুর্ঘটনায় মৃত তপন মান্ডির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি দুর্ঘটনা কমাতে রাজ্য সড়কের উপর বসাতে হবে স্পিড ব্রেকার।

রবিবার সকালের এই অবরোধের জেরে পুরো অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানার আইসির নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। অবশেষে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর গোপীবল্লভপুর থানার আধিকারিক সুদীপ ব্যানার্জির আশ্বাসে অবরোধ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *