অমরজিৎ দে, ঝাড়গ্রাম ১৪ অক্টোবর: ডিসেম্বর মাসে গোপীবল্লভপুরের বুকে হবে প্রথম বই মেলা। এই মেলার আয়োজন করার জন্য গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের মধ্যস্থতায় এলাকার কবি, লেখক, এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তৈরি হল ৩৮ জনের মেলা কমিটি।
জানা গেছে, শুক্রবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসের একটি হল ঘরে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হল মেলার প্রাথমিক আলোচনা। সেই আলোচনা শেষে ব্লক প্রশাসনের আধিকারিক, কবি সাহিত্যিক ও শিক্ষকদের নিয়ে একটি মেলা কমিটি তৈরি হয়।

এবিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানান, আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে গোপীবল্লভপুর যাত্রা ময়দানে পাঁচ দিনের মেলা হবে। মেলায় ৪০ টির বেশি স্টল থাকবে। পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে।

