অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২জুন:
করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট প্রায় সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে। এই অবস্থায় শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া অঞ্চলের তালগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন এই রক্তদান শিবিরে মোট ৪০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান করলে বাঁচবে একটি প্রাণ। মুমূর্ষু রোগীদের জন্য রক্তদানের প্রয়োজন রয়েছে। তাই সাধারন মানুষকে আরো বেশি করে রক্তদান শিবির করার আহ্বান জানান তিনি।

এছাড়াও আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যে যুব তৃণমূলের সহ সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিপদ সুর, তৃণমূল কংগ্রেসের গোপীবল্লভপুর দুই ব্লকের সভাপতি টিংকু পাল সহ আরো অনেকে।

