‘দুয়ারে সরকার’ ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ভিড় সামলাতে নিজেই আবেদনপত্র জমা নিলেন গোপীবল্লভপুরে বিডিও দেবজ্যোতি পাত্র

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর:
বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে চলা দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচির সবথেকে বড় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে এসটি, এসসি মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা এবং সাধারণ মহিলারা ৫০০ টাকা করে পাবেন। তাই বৃহস্পতিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের বাঁকড়া স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে দেখা গেল জাতিগত শংসাপত্র তৈরির জন্য মহিলাদের প্রচুর ভিড়।

দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্র তৈরির কাউন্টারে মানুষের ভিড় দেখে সেই ভিড় সামাল দিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র নিজেই আবেদনপত্র যাচাই করে জমা নিলেন। প্রায় ঘন্টাখানেক জমা নেওয়ার পাশাপাশি কাউন্টারে তিনজন কর্মীর বদলে বাড়িয়ে ছয়জন করে দেন, যাতে সবাই নিজেদের আবেদনপত্র জমা দিতে পারেন। বিডিও দেবজ্যোতি পাত্র জানান, ব্লকের ৭ টি অঞ্চলের মধ্যে এপর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৪ হাজার জন আবেদনপত্র জমা দিয়েছেন। তার মধ্যে বেশিরভাগই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনপত্র জমা পড়েছে। এছাড়া কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র তৈরির জন্য প্রচুর আবেদন জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *