পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পড়ুয়াদের নিয়ে বিশেষ ক্যাম্প গোপীবল্লভপুর থানার পুলিশের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর: পুলিশ সম্পর্কে স্কুল পড়ুয়াদের মধ্যে ভীতি দূর করতে এবং ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে বাড়ির অভিভাবকদের কাছে পথ নিরাপত্তার বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য স্কুল পড়ুয়াদের নিয়ে বিশেষ ক্যাম্প করল গোপীবল্লভপুর থানার পুলিশ। শুক্রবার গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয় এবং নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠের একশো জন ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্যাম্প করেন গোপীবল্লভপুর সার্কেলের এসডিপিও মেকয়ানা মিথকুমার সঞ্জয় কুমার এবং সিআই মুকুল মিঁঞা।

এদিন পুলিশের উচ্চ পর্যায়ের এই দুই আধিকারিক ছাত্রছাত্রীদের সামনে পুলিশের বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন। ছাত্রছাত্রীদের থানায় এনে পুলিশের প্রতিটি প্রশাসনিক কক্ষ এবং আধিকারিকদের সঙ্গে পরিচয় করান। পুলিশ সম্পর্কে অযথা ভিতি কাটিয়ে প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের বলেন। পাশাপাশি এদিনের এই ক্যাম্পে এসডিপিও ছাত্রছাত্রীদের বলেন, বাড়িতে বাবা মাকে গিয়ে বলো বাইক চালালে যেন সবাই হেলমেট পরেন। হেলমেট পরলে অনেকাংশে দুর্ঘটনা এড়ানো যায় এবং পরিবার সুরক্ষিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *