ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাতো

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ আগস্ট: আগামী জানুয়ারি মাস থেকে ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ব বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হওয়ার কথা। জিতুশোল এলাকায় তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো নির্মীয়মান বিশ্ববিদ্যালয়ের স্থানটি পরিদর্শন করেন। সেই বিশ্ববিদ্যালয়ের কাছেই রয়েছে জিতুশোল এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানা সেখান থেকে এলাকায় ব্যাপক দূষণ ছড়াচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বিধায়ক স্থানীয় মানুষদের সাথে কথা বলেন এবং তাদের বক্তব্য শোনেন।দূষণের প্রভাব যাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর না পড়ে তার জন্য বিধাকের কাছে আর্জি জানান স্থানীয় মানুষজন।

এবিষয়ে গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো বলেন, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ব বিদ্যালয়টিতে জানুয়ারি মাস থেকে পঠন-পাঠন শুরু হবে। তার আগে পুরো ক্যাম্পাস আমরা উপাচার্যকে নিয়ে ঘুরে দেখলাম। এখানে এসে স্থানীয় মানুষজন অভিযোগ করেন স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষণ এই বিদ্যালয়ের উপর পড়তে পারে। এই বিশ্ববিদ্যালয় জঙ্গলমহলের গর্ব তাই আমরা চেষ্টা করব স্পঞ্জ আয়রন কারখানার দূষণ যাতে ছাত্র-ছাত্রীদের উপর না পড়ে তার ব্যবস্থা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *