আগ্নেয়াস্ত্র সহ ২ অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ অক্টোবর: অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য গোপালনগর থানার পুলিশের। ৩টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি সহ আরমান মণ্ডল ও সাইবকতুল্লাহ মণ্ডল নামে দুই জনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতরা আদিত্যপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বিভূতিভূষণ ঘাট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র পাচার ও এলাকায় রমরমা কারবার চালাচ্ছিল। সোমবার গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি পুলিশের দল ক্রেতা সেজে তাঁদের ডেরায় যায়। সেখানেই বিভিন্ন আগ্নেয়াস্ত্রের কথা তোলেন। এবং অস্ত্র কিনবে বলে অভিযুক্তদের জানায়। এরপরই তাঁদের কাছে থাকা তিনিটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি বের করে দেখায়। ঘটনা স্থল থেকে অস্ত্র সহ হাতেনাতে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

গোয়েন্দা সূত্রের খবর, এদের পেছনে বিরাট র‌্যাকেট কাজ করছে। গোটা রাজ্যে এরা একটি নেটওয়ার্কের মাধ্যম দিয়ে অস্ত্র পাচার চালাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *