ডাকাতি উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, স্থানীয় হরিশপুর ইটভাটা সংলগ্ন এলাকায় সোমবার রাতে হানা দেয় পুলিশ। সেখানেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন  রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রশিদ মন্ডল, সুজন মন্ডল, আবু তাহের তরফদার, সইফুদ্দিন মন্ডল, লিটোন মন্ডল ও কিতাব আলী মন্ডল। এরা সকলেই গোপালনগর ও গাইঘাটা এলাকার বাসিন্দা বলে যানা গিয়েছে। ধৃতদের থেকে শাবল, ভোজালি, দাঁ এবং কয়েকটি ছুরি উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে, গোপালনগর সহ জেলার বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। ধৃতদের মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *