মেদিনীপুরের সমাজসেবী গোপাল সাহাকে দেওয়া হল আলো ট্রাস্ট আন্তর্জাতিক সম্মান ২০২২

জে মাহাতো, আমাদের ভারত, ১৬ জুন: কলকাতার তপন থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে আলো ট্রাস্ট আন্তর্জাতিক সম্মান ২০২২ এবং আন্তর্জাতিক সমাজরত্ন সম্মান ২০২২। সামাজিক কাজে অবদানের জন্য  মেদিনীপুরের সমাজসেবী গোপাল সাহাকে আলো ট্রাস্ট আন্তর্জাতিক সম্মান ২০২২ প্রদান করা হয়।

গোপাল সাহা একজন ক্ষুদ্র ব‍্যবসায়ী পরিবারের সদস্য। সংসারে আর্থিক অনটন সত্বেও তিনি মানুষের সেবা করার ব্রত গ্রহণ করেছেন। ৭৮ সালের ভয়াবহ বন‍্যার সময় থেকে মানুষের পাশে রয়েছেন। রাত বিরেতে ওষুধ, অক্সিজেন, রক্ত, অ‍্যাম্বুলেন্স জোগাড় করে দেওয়া থেকে শুরু করে হাসপাতালে রোগী ভর্তির ব‍্যবস্থা করা সবকিছুতে তাঁর সক্রিয় উপস্থিতি। কোভিড আক্রান্তদের সেবা করেছেন নিরলসভাবে। রান্না করা খাবার, শুকনো খাবার  বাড়িতে পৌঁছে দিয়েছেন। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাদুকর পিসি সরকার (জুনিয়র), আইপিএস কঙ্কর প্রসাদ বাড়ুই, অভিনেত্রী দেবীকা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনকে মোট পঞ্চাশটি পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *