পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটলো মেদিনীপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুমারপাড়ার বকুলকুঞ্জ এলাকায়। চুরি হয়েছে রাধাবল্লভ জিউর মন্দিরে৷ উধাও হয়েছে প্রায় ১৬ কেজি ওজনের গোপাল জিউর অষ্টধাতুর মুর্তি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে ৬ টা নাগাদ একটি স্কুটিতে দুই যুবক এসে মন্দিরে হানা দেয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, একজন বাইরে পাহারায় ছিল, অপর জন মন্দিরে ঢোকে৷ তারপর প্রায় ১৫০ বছরের পুরাতন মন্দিরের প্রায় ১৬ কেজি ওজনের গোপাল জিউর অষ্টধাতুর মূর্তি কাপড়ে মুড়ে নিয়ে স্কুটিতে চেপে চম্পট দেয়। স্থানীয়দের বক্তব্য, ঐ মূর্তিটির বাজার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে৷ ঘটনায় প্রকাশিত হয়েছে সিসিটিভি ফুটেজও।

ছবি: দুই বাইক আরোহী।

