DDeep tube well, Sardapalli, সারদাপল্লীতে গভীর নলকূপ স্থাপনের শুভ সূচনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: রাজ্য সরকারি প্রকল্প “আমাদের পাড়া আমাদের সমাধান”–এর আওতায় ঌ নম্বর ওয়ার্ডের ১৮৩ নম্বর বুথের অন্তর্গত সারদাপল্লী এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি গভীর নলকূপ স্থাপনের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় মা সারদার মূর্তিতে মাল্যদান ও নারকেল ফাটিয়ে। এই অনুষ্ঠানের সূচনা করেন ঌ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। তিনি বলেন, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার স্থায়ী সমাধান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করতে পুরসভা ও ওয়ার্ড প্রশাসন সর্বদা সচেষ্ট।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদাপল্লী উন্নয়ন কমিটির সভাপতি সুশীল গিরি, সম্পাদক আনন্দ দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন লক্ষীকান্ত অধিকারী, শ্যামল পড়িয়া, সুদীপ পাত্র, রঞ্জন দাস, রণবীর দাস, সৌভিক সুন্দর সেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, এই গভীর নলকূপ স্থাপনের ফলে সারদাপল্লী এলাকার বহু পরিবারের দীর্ঘদিনের পানীয় জলের সংকট অনেকটাই লাঘব হবে। কাউন্সিলর সৌরভ বসুকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *