আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের শুভকামনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারী।
সুকান্তবাবু সোমবার এক্সবার্তায় লিখেছেন, “সমস্ত মাধ্যমিক পরিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।” অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দুবাবু লিখেছেন, “আমার স্নেহের সকল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস তোমাদের সাফল্যের শিখরে পৌঁছে দিক। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষা দাও, সাফল্য তোমাদের সঙ্গী হোক। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
প্রসঙ্গত, এসআইআর আবহে শুরু হলো মাধ্যমিক ২০২৬। স্কুলে স্কুলে পড়ুয়া অভিভাবকদের ভিড়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বইয়ের পাশাপাশি মোবাইলও সমান ভাবে গুরুত্ব পেয়েছে পড়ুয়াদের হাতে।

