কান্দিতে একাধিক গয়নার দোকান থেকে চুরি যাওয়া সোনার আংটি উদ্ধার, গ্রেফতার দুই দুষ্কৃতি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ সেপ্টেম্বর: কান্দিতে একাধিক গয়নার দোকান থেকে চুরি যাওয়া সোনার আংটি উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতি।
শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি টাউন বাসস্ট্যান্ড এলাকা দিয়ে একটি মটর বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় কান্দি বাসস্ট্যান্ডে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে কান্দি থানার খড়সা এলাকা থেকে মটর বাইক সত দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৩১টি সোনার আংটি উদ্ধার করা হয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার সোনার দোকানে জিনিস কেনার নাম করে সোনার আংটি চুরি করত ওই দুষ্কৃতিরা বলে তদন্তে জানা গেছে।

কান্দি থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুসলিম বাগার জাফরি, মহারাষ্ট্রের সাহাপুরের বিবেকানন্দ নগর জেরসি রোডের বাসিন্দা। অপরজন এস হায়দার সালিম, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরম জেলার কাদরি গ্রামের বাসিন্দা। শনিবার ধৃতদের কান্দি আদালতে পাঠানো হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *