সেচ ক্যানেলে কাজ করার সময় গোখরো সাপ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জুলাই: সেচ ক্যানেলের ভেতর ঝোপঝাড় পরিষ্কার করার সময় হঠাৎ বেড়িয়ে পড়া একটি গোখরো সাপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন ১০০ দিনের কাজের প্রকল্পে কর্মরত দিনমজুররা। শনিবার সকালে বেলপাহাড়ি ব্লকের এড়গোদা অঞ্চলের পায়রাগুড়ি- কিশোরপুর এলাকায় কংসাবতী সেচ ক্যানেলের আগাছা পরিষ্কার করার কাজ চলছিল, সেই সময় গোখরো সাপটি ক্যানেলের ঝোপঝাড় থেকে বেরিয়ে পড়ে। কর্মরত দিনমজুররা সাপটিকে না মেরে বনদপ্তরে খবর দেন।

স্থানীয় আশাকাঁথি গ্রামের বাসিন্দা স্বপন শবর জানান, এড়গোদা ফরেস্ট বিট অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে নিয়ে যান এবং পরে পার্শ্ববর্তী দিগল্পাহাড়ির জঙ্গলে ছেড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *