প্লাস্টিক বন্ধ করতে মিছিল করে সচেতন করল গোবরডাঙা পৌরসভা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, উত্তর ২৪ পরগণা, ২৯ জুন: প্লাস্টিক ব্যবহার করলে গুণতে হবে জরিমানা। প্লাস্টিক বন্ধের দাবিতে সচেতন করতে মিছিল করল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পৌরসভা। দিন কয়েক আগে রাজ্যের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে, ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে সমস্ত প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ। আরও জানানো হয়েছে, কোনও বিক্রেতা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে ৫০০ টাকা এবং কোনও ক্রেতা ব্যবহার করলে ৫০ টাকা জরিমানা করা হবে। রাজ্যের পক্ষ থেকে প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাগুলিকেও ইতিমধ্যে এই বার্তা দেওয়া হয়েছে।

সরকারি ওই নির্দেশ পাওয়ার পর থেকে উত্তর ২৪ পরগনার বেশ কিছু পুরসভা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে তৎপর হয়েছে। ক্রেতা-বিক্রেতা, সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে প্রচার চলছে জোরকদমে। বাসিন্দাদের দাবি, করোনা ও লকডাউন পরিস্থিতিতে পুরসভার নজরদারির অভাবে ফিরে এসেছে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার। দিন কয়েক আগে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পথে নেমে প্লাস্টিক ব্যবহার না করার জন্য মানুষকে সচেতন করেছেন। শহর এলাকায় তাঁরা দোকানে দোকানে গিয়ে কয়েক হাজার পাটের ব্যাগ বিলি করেন বিনামূল্যে। পুরপ্রধান জানিয়েছেন, ১ জুলাই থেকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে লাগাতার ধরপাকড় চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *