মানকরে সাধক জীবনকৃষ্ণ গোস্বামীর স্মরণে গীতাপাঠ

আমাদের ভারত, দুর্গাপুর, ২৬ জুন: সাধক জীবনকৃষ্ণ গোস্বামীর স্মরণে তার জন্মভূমিতে গীতাপাঠ ও রাধাকৃষ্ণ বিগ্রহ পূজন করল গ্রামবাসীরা। রবিবার সকাল থেকে সাধকের জন্মভূমি পূর্ব বর্ধমানের মানকর গোঁসাইবেড়াতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন রাধাকৃষ্ণের বিগ্রহ পূজন।

স্থানীয় সুত্রে জানাগেছে, প্রায় পাঁচ’শ বছর পূর্বে মানকর গোঁসাইবেড়ায় সাধক জীবনকৃষ্ণ গোস্বামীর জন্ম হয়। ছোটো থেকে তার আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ ছিল। সংসার জীবনের মোহ ত্যাগ করে বৃন্দাবনে তিনি দীক্ষা নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শমণি কবিতায় তাঁর নাম তুলে ধরেছেন।

সাধকের স্মরণে প্রতি বছর নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এবারে তার জন্মভূমিতে দিনভর গীতাপাঠ ও পূজা আর্চনার মাধ্যমে পালিত করল গ্রামবাসীরা। এদিন দুর্গাপুর ভারতসেবাশ্রম সঙ্ঘের মাতৃমন্ডলি গীতাপাঠ করেন। এছাড়াও ছিল দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *