নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন ঘোলা থানা, হাঁটু জলের মধ্যেই কাজ করছেন পুলিশ কর্মী থেকে অফিসার সকলেই

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৩০ জুলাই: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির ফলে ব্যারাকপুরের ব্যস্ততম রাস্তা বিটি রোড জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার পাশাপাশি জলমগ্ন হয়ে গেছে ঘোলা থানাও। দেখে মনে হবে কোনও পুকুর বা সুমিং পুল। থানার ভেতরেই জল বন্দি হয়ে রয়েছেন পুলিশ কর্মীরা।

জল কখন সরবে তার প্রহর গুনছেন ঘোলা থানার পুলিশ কর্মীরা। হাঁটু জলের মধ্যেই পা রেখে কাজ করছে পুলিশ কর্মী থেকে পুলিশ অফিসার সকলেই। থানার ভেতরে ঢুকতেই অসুবিধায় পড়তে হচ্ছে পুলিশ কর্মীদের। সারাক্ষণ জলে দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে তাদের। তাই সকাল থেকে পুলিশ কর্মীরা ইট এনে থানার মধ্যে পেতে জল যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। তবে থানার মধ্যে জল ঢুকে যাওয়ায় গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ঠ হবার সম্ভবনা রয়েছে। তাই জল বাড়ার সাথে সাথেই তারা ব্যস্ত হয়ে জরুরি নথি গুলি উঁচু জায়গায় সরানোর ব্যবস্থা করেন।

এমনকি সম্ভবনা রয়েছে শর্টসার্কিট হয়ে দুর্ঘটনা ঘটারও। কিন্তু তা সত্বেও ২৪ ঘন্টা হাঁটু জলের মধ্যেই বসে কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মীরা। কখন থানার ভেতর থেকে জল সরবে সেইদিকে তাকিয়ে ঘোলা থানার পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *