মহকুমাশাসক ও পুলিশ আধিকারীক রক্ত দিলেন ঘাটাল মহকুমাশাসক দপ্তরে

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয়। চলতি বছরে করোনা দ্রুত বেড়ে চলার জন্য এই সংকট আরও বেড়েছে। রক্তের এই সংকট মোকাবিলায় এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসন।

মঙ্গলবার মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে রক্তদান শিবির হল। এই শিবিরে রক্ত দান করেন ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায়।
সাব ডিভিশনাল পুলিশ অফিসার তথা এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী সহ মহকুমার বিভিন্ন ব্লকের বিডিও এবং অন্যান্য আধিকারিক সহ কর্মীরা রক্ত দান করেন।

ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, কোভিড পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী রক্তদান করে বিভিন্ন ক্লাব এবং এনজিওগুলোর উদ্দেশ্যে বলেন, তারা যেন কোভিড প্রটোকল মেনে রক্তদান শিবিরের আয়োজন করেন, এর ফলে রক্তের সংকট কিছুটা হলেও মিটবে। ঘাটাল মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, ভবিষ্যতে এই ধরনের রক্তদান শিবির আমরা আরো আয়োজন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *