অনির্দিষ্ট কালের জন্য এসিজেএম এবং জেএম আদালতের কাজ থেকে বিরত থাকবেন ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীরা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট: আজ থেকে ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীরা অনির্দিষ্ট কালের জন্য এসিজেএম এবং জেএম আদালতের কাজ থেকে বিরত থাকবেন।
সিভিল এবং ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন একযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

আদালতের ল ক্লার্করাও এই সিদ্ধান্ত নিয়েছেন।
এফিডেভিট করতে ডেথ সার্টিফিকেট প্রয়োজন এবং পঞ্চায়েতের দেওয়া ডেথ সার্টিফিকেট গ্রাহ্য নয় এই ফতোয়া জারি, এফিডেভিট করতে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগে আইনজীবীরা এসিজেএম এবং জেএম আদালতের কাজ থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আইনজীবীরা বয়কট শব্দটি বলেননি।
এছাড়াও এপিপি নইমুদ্দিন আদালতের কাজে প্রভাব খাটানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ক্রিমিনাল এবং সিভিল বার অ্যাসোসিয়েশনের সব আইনজীবীরা ওই দুই আদালতের কাজে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এসিজেএম এবং
জেএমকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আইনজীবীদের এসিজেএম এবং জেএম আদালতের কাজে অংশগ্রহণ না করার জন্য আদালতের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *