বন্যা কবলিত এলাকা থেকে গর্ভবতী মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো ঘাটাল থানার পুলিশ

কুমারেশ রায়, মেদিনীপুর, ৪ আগস্ট: ঘাটাল থানা এবং এনডিআরএফ টিমের যৌথ প্রচেষ্টায় এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হল। বন্যায় চারিদিকে থৈ থৈ করছে জল। বাড়িতে আসন্ন প্রসবা মহিলা। ঘাটাল থানার অন্তর্গত মনসুকার ১নং গ্রাম পঞ্চায়েতের দীর্ঘগ্রামে বাড়ি রাজীব পণ্ডিতের। তাঁর গর্ভবতী স্ত্রী তনুশ্রী পণ্ডিতের গর্ভ যন্ত্রণা শুরু হলে ঘাটাল থানায় যোগাযোগ করে তনুশ্রীর পরিবার। তারপর আজ বুধবার বিকেলে ঘাটাল থানার পুলিশ স্পিড বোর্টে করে গিয়ে এনডিআরএফ টিমের সহযোগিতায় গর্ভবতী মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে এবং ঘাটাল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *